বগুড়ার নন্দীগ্রামে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সব চাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হেল্পডেক্স গঠন ও হেল্পলাইন চালু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নন্দীগ্রাম পৌর শাখা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং বগুড়া জেলা ছাত্রদলের তত্বাবধানে নন্দীগ্রাম পৌর এলাকায় সার্বজনীন শ্রী শ্রী মন্দিরে হেল্পডেক্স ও হেল্পলাইন চালুর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদুল্লাহ, সাধারণ সম্পাদক নুরনবী, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ সিজান আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলামিন, পৌর ছাত্রদল নেতা ফজলে রাব্বি, আলামিন, সিজার, সাঈদ, লিখন, ফয়সাল, কাউসার প্রমুখ।
নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক মো, নুরনবী বলেন, ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের পতন ও স্বৈরাচার সরকার শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোষররা দেশে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। আওয়ামীলীগের সন্ত্রাসীরা যেন হিন্দু সম্প্রদায়ের সব চাইতে বড় ধর্মীও উৎসব দূর্গাপুজা কে টার্গেট করে কোন প্রকার বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে পৌর ছাত্রদল সজাগ রয়েছে।