২ নভেম্বর রোজ শনিবার গাইবান্ধায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এর প্রতিটি ইউনিট এর নেতৃবৃন্দকে নিয়ে সাম্য মানবিক সমাজ নির্মাণের নির্দেশনা মূলক যৌথ সমাবেশ সফল করার লক্ষে জেলার পলাশবাড়ী ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে এক প্রস্তুতি মুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর শুক্রবার বিকালে পলাশবাড়ী পৌর শহরের মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে থানা , পৌর ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ কে নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত । এসময় আরো বক্তব্য রাখেন পলাশবাড়ী থানা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ,সদস্য সচিক সোহেল রশীদ হৃদয়, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক শাহজাহান,সদস্য সচিব মাজেদুল করিম মাজেদ , পৌর ছাত্রদলের আহবায়ক শাওন সরকার, সদস্য সচিব আকাশ কবির পায়েলসহ অন্যান্যরা।
জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অংশ গ্রহনে জেলা শহরে সাম্য মানবিক সমাজ নির্মাণের নির্দেশনা মূলক যৌথ এ সমাবেশ সফল করার জন্য পলাশবাড়ী ছাত্রদলের পক্ষে উক্ত কার্যক্রম সফল করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।