আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়া'র ২০২৪ - ২০২৫ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন ক্লাবের শতাধিক এপেক্সিয়ান। ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট এপেক্সিয়ান মুহাম্মদ লিয়াকত আলীর সভাপতিত্বে সেক্রেটারি অ্যান্ড ডিনার নোটিশ এডিটর মোরশেদুর রেজা সবুজের পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে ২০২৫ বর্ষের ক্লাব পরিচালকদের বোর্ড ঘোষণা করে নির্বাচন কমিশন ।এতে নব নির্বাচিত বোর্ডের সভাপতি নির্বাচিত হন এপে. মো. আলমগীর আলম এবং সেক্রেটারি অ্যান্ড ডিনার নোটিশ এডিটর নির্বাচিত হন এপে. মোরশেদুল আলম ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেস্ট সাইফুদ্দিন ড. মোহাম্মদ হাসান আলী, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদ্য নির্বাচিত বোর্ড সদস্য ও চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট এর সাবেক সভাপতি মনজারে খোরশেদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীত জাতীয় সভাপতি রুহুল মঈন চৌধুরী,অতীত জাতীয় সভাপতি ও লাইফ গভর্নর পারভেজ উদ্দিন, জাতীয় সচিব সূফি মনি, এনএডি সুপঙ্কর বড়ুয়া, এন আইআরডি ইঞ্জিনিয়ার জেমাম আহমেদ, জেলা-০৩ এর গভর্নর প্রিন্সিপাল জিয়াউল হক জিয়া, জেলা-০৩ এর সাবেক গভর্নর মোসলেম উদ্দিন, মোহাম্মদ নাসিম আহমেদ, কামাল পাশা প্রমুখ।
পটিয়া ক্লাবের নির্বাচিত কমিটিকে ন্যাশনাল বোর্ড, জেলা গভর্ণরসহ অভিনন্দন জানিয়েছেন ভিবিন্ন ক্লাব।