"আনন্দধারা বহিছে ভুবনে,গীতার আলো ছড়িয়ে পড়ুক সবখানে" এই শ্লোগান ধারণ করে শ্রী শ্রী লোকনাথ গীতাশিক্ষা ও নৈতিক শিক্ষালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় ।
আজ শনিবার ( ২১শে ডিসেম্বর) সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম পরিচালনা কমিটি আয়োজনে এবং সূর্যদেব সংঘের সহযোগিতায় উক্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে এ যেন এক মিলনমেলায় পরিণত হয়। হরেক রকম চমৎকার খেলাধুলার আয়োজন নজর কাড়ে উপস্থিত ভক্তবৃন্দেরও। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় শ্রী শ্রী লোকনাথ গীতাশিক্ষা ও নৈতিক শিক্ষালয়ের শিক্ষার্থীবৃন্দ, এবং উক্ত গীতাস্কুলের সম্মানিত শিক্ষক শ্রী প্রীতম দেব নাথ, পাশাপাশি আরো উপস্থিত ছিলেন সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি শ্রী রতন কান্তি দাশ, সাধারণ সম্পাদক শ্রী রুপন কান্তি দাশ, সহ-সভাপতি শ্রী স্বপন কান্তি দাশ, সূর্যদেব সংঘের সম্মানিত উপদেষ্টা শ্রী দীপক কান্তি মল্লিক এবং শ্রী সাজু দাশ।
ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকাল থেকেই শিক্ষার্থীদের মাঝে বেপক আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। নানা আয়োজনে ক্রীড়ায় সকলের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করার লক্ষে বিভাগ ভেদে মোট ৬টি খেলার আয়োজন করা হয়েছে। প্রত্যেকটি খেলায় ১ম, ২য়,৩য় স্থান হিসেবে ৬টি খেলায় মোট ১৮জন বিজয়ী হয়। বিজয়ীদের মাঝে বিশেষ পুরষ্কারে প্রদান করা হয়।