সঞ্চয় থেকে সাফল্যের পথে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও পৌর শহরের জেলা স্কুলের পাশে আইএফআইসি
ব্যাংক ও উদ্যোগ সংঘ এর আয়োজনে ৩০ জন নারী উদ্যোক্তাদের নিয়ে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আই এফ আইসি ব্যাংকের ঠাকুরগাঁও শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোস্তাফিজুর রহমান, সেকেন্ড ম্যানেজার রাশেদুল ইসলাম ঠাকুরগাঁও উদ্যোগ সংঘ স্বেচ্ছাসেবী মাসুদ রানা, কামরুজ্জামান রিফাতসহ অন্যান্যরা।
কর্মশালায় নারীদের ঋণের মাধ্যমে স্বাবলম্বী হয়ে ওঠা এবং সঞ্চয় করে তাদের ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সহ নানান বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালা শেষে ১০ টাকায় নারীদের ব্যাংকের সহজ একাউন্ট খুলে চেক হস্তান্তর এবং উপহার তুলে দেয়া হয়।