জয়পুরহাটে কালাইয়ে যুগান্তর পত্রিকার ২৫ বছর উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রোজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ ঘটিকায় কালাই প্রেসক্লাব এ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম যুগান্তরের ২৫ বছরের রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে।পত্রিকাটি ৬ ফেব্রুয়ারী ২০০০ সালে যাত্রা আরম্ভ করে সুনামের সাথে প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশে সকল পর্যায়ের বস্তু নিষ্ঠ সংবাদ তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
যুগান্তরের কালাই উপজেলা প্রতিনিধি ও কালাই প্রেসক্লাবের সভাপতি এটিএম সরোয়ার সিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলার নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন,কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, এসময় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশন টেলিভিশন এর জেলা প্রতিনিধি আবুবক্কর সিদ্দিক,দেশ টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, এস এ টিভির জেলা প্রতিনিধি সোহেল আহমেদ লিও,নয়াদিগন্ত মাল্টিমিডিয়ার জেলা প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম আকন্দ, প্রেসক্লাব কালাইয়ের সভাপতি এবং আজকের পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি আতাউর রহমান, দৈনিক ইত্তেফাক এর উপজেলা প্রতিনিধি ও সাধারন সম্পাদক কালাই তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর,প্রেসক্লাব কালাই এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেড নাফিউৎ জামান তালুকদার ডলার, প্রতিদিনের কাগজের কালাই উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল হাই,ভোরের কথার কালাই উপজেলা প্রতিনিধি জীবন তালুকদার লিটন,লিখনি সংবাদের জেলা প্রতিনিধি মোঃ ফজলুর রহমান সুইট, সরজমিনের উপজেলা প্রতিনিধি তানজির আহমেদ সাকিবসহ আরো অনেকে ।
এ সময় কালাই উপজেলার নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান সংবাদপত্রটির ভূয়সী প্রশংসা করেন সেই সাথে কালাইয়ের সাংবাদিকদের ও ভূয়সী প্রশংসা করেন