জয়পুরহাটের কালাইয়ের ঝামুটপুর চাঁন্দাইর দারুল উলুম দ্বিমুখী দাখিল মাদ্রাসায় গত ২০ ফেব্রুয়ারী মাদ্রাসা অডিটোরিয়ামে সুপার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সহকারী সুপারিন্টেন্ডেন্ট একেএম ইমতিয়াজ আলী, সহকারী মৌলভী মোঃ আবেদ আলী, সহকারি শিক্ষক আব্দুল মোমিন সরদার, মাও মোঃ বেলাল হোসেন, মোঃ আব্দুল হালীম-বিএসসি, সহকারি শিক্ষিকা শামসুন্নাহার শিউলি, ইবি প্রধান আনোয়ার হোসেন, মোঃ আল আমিন, ইবি মৌলভী মোঃ রফিকুল ইসলাম, বিদায়ী শিক্ষার্থী রাইফা ইয়াসমিন, ফারহানা আইরিন ও মোঃ সারজিদ হাসান। অনুষ্ঠানে অত্র মাদরাসার অবসরজনিত ইবতেদায়ী জুনিয়র শিক্ষক মোঃ আবু হাসনাত আকন্দ কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।