আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার জয়পুরহাট জেলা শাখার প্রস্তাবিত কমিটির আয়োজনে অস্থায়ী কার্যালয়ে সংস্থার সহসভাপতি মোঃ এস এম মজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহকারী মহাসচিব গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ঠ সমাজ সেবক ও মানবাধিকার কর্মী মোঃ মুনছুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন আইন সংস্থার জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ মন্ডল।