উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :মানবিক কাজের অংশ হিসেবে র্যাব-৬ এতিম, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল খুলনা জেলা সহ যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে র্যাব-৬, খুলনা।

ইফতার সামগ্রী বিতরণ শেষে র্যাব সদস্যরা এতিমখানা ও মাদ্রাসায় শিক্ষার্থীদের কল্যাণের ব্যাপারে শিক্ষকদের সাথে আলোচনা করেন ও সার্বিক বিষয়ে এতিম ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরবর্তীতে শিক্ষার্থীাদের সাথে দোয়া ও ইফতারে অংশগ্রহণ করেন।