জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রধান উপদেষ্টা চীন সফর করেছে সেটা নিঃসন্দেহে একটি বর্তমান সরকারের বড় সাফল্য ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে একটা দলের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার চিন্তাভাবনাগুলো পরিবর্তন করেছে।
মঙ্গলবার বিকেলে পৌর শহরের তাতিপাড়া এলাকায় তার নিজ বাসভবনে সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় কালে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরো বলেন নতুন অন্তর্বর্তীকালীন সরকার সকলের সমর্থন নিয়েই এসেছেন একটা ছাত্র জনতার অভ্যর্থানের মধ্য দিয়ে এই সরকার এসেছে। তারা রাষ্ট্রের ব্যবস্থা পরিবর্তনের জন্য কিছু সংস্কার করছে। কর্মসূচি সামনে নিয়ে এসেছে সংস্কার কমিশন তৈরি করেছে। যথাযথভাবে বিএনপি এটাকে পর্যালোচনা ও পরীক্ষা করছে। তাদের দলের পক্ষ থেকে যেটা মতামত সেটা সংস্কার কমিশনকে জানিয়ে দেয়া হয়েছে।
প্রধান উপদেষ্টাই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন করতে চান সেই ধরনের আগ্রহ তার আছে। মতের ঐক্য হবে সেগুলোর সামনে নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, কোষাধক্ষ্য শরিফুল ইসলাম শরীফ, জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ, ছাত্রদলের সভাপতি কায়েসসহ অন্যান্যরা।