জয় মহন্ত অলক,ঠাকুরগাঁও : বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণ বেছে নিবে কোনটা তাদের জন্য উপযুক্ত।
বিএনপি তাদের পলিসি নিয়ে এগিয়ে যাচ্ছে, অন্যান্য দলগুলো তাদের পলিসি নিয়ে যাবে। যেখানে জনগণ যাদেরকে ভোট দিবে তারাই সরকার গঠন করবে, তারাই পার্লামেন্ট গঠন করবে। এটাই হচ্ছে গণতন্ত্র ব্রিটিশ থেকেই এই গণতন্ত্র ফলো করা হয়। সেটাই ধারাবাহিকতায় চলে আসছে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের তাতিপাড়া এলাকায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরো বলেন তারা বলছে নির্বাচনের জন্য একটা সুস্থ অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মিনিমাম যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করতে হবে। নির্বাচন ব্যবস্থা কেন্দ্রিক যে সংস্কার নির্বাচন কমিশন নির্বাচন নির্বাচনের ব্যবস্থা এটা করতে হবে। আইনশৃঙ্খলা ব্যবস্থা করতে হবে। জুডিশিয়াল ব্যবস্থা সেটাও করতে হবে।
বিএনপিকে টার্গেট করে একটা সোশ্যাল মিডিয়াতে প্রচারণা করা হচ্ছে। বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায় অথবা সংস্কার চায়না নির্বাচন চাই। এটা একটা বিভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ,যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা সভাপতি মনোরঞ্জন সিং জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ, ছাত্রদলের সভাপতি কায়েসসহ অন্যান্যরা।