মুনছুর রহমান -জয়পুরহাট প্রতিনিধিঃ গাজায় ইসরাইয়েলি নৃশংস গনহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে জয়পুরহাটের কালাইয়ে সোমবার ০৭ এপ্রিল বিকালে কালাই উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল পৌর সদরের রাস্তা প্রদক্ষিন শেষে বাসটেন্ড চত্বরে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা সদস্য সাবেক উপজেলা আমীর নুরুজ্জামান সরকার, কালাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মুনছুর রহমান, নায়েব আমীর মোঃ তাইফুল ইসলাম ফিতা, উলামা মাশায়েখ সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, পৌর আমির আব্দুল হান্নান সহ স্থানীয় জামায়াত শিবিরের নেতৃবৃন্দ।