জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের সেকেন্দার আলী সরকারের পুত্র বোরহান উদ্দিন (৪০) নামের এক যুবক বিদ্যুৎ পূষ্ট হয়ে ১৩ এপ্রিল ৩টায় ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় ও কালাই থানা পুলিশ সুত্রে জানা যায় বোরহান উদ্দিন তার নিজস্ব পুকুরের পানি সেচ দিতে গিয়ে বৈদ্যুতিক মোটরের সংযোগ তারের সাথে আটকে পরে এবং বুকে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।