কক্সবাজারের রামুতে বেপরোয়া ট্রাক চাপায় এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বেলা ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলঘর স্টেশনের এনআলম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকার মৃত মো: ফারুকের পুত্র মো: সাইফুল (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী ১০ চাকার ট্রাক ও তেচ্ছিপুলমুখী বাইক নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় ওই যুবক নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ নিশ্চিত করে বলেন, চাকায় পিষ্ট হয়ে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।