জয়পুরহাটের কালাই শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্দ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ৯ জুন সোমবার বিকেলে কালাই "দারুল ইসলাম ট্রাস্ট্রে" শ্রমিক কল্যাণ ফেডারেশনের কালাই উপজেলা শাখার সভাপতি মোঃ মোনতাহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত মনোনীত জয়পুরহাট-০২ আসনের সংসদ প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মোঃ মুনছুর রহমান ও নায়েবে আমীর তাইফুল ইসলাম ফিতা। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক শিবির সভাপতি আব্দুল মজিদ, যুব বিভাগের সভাপতি খাইরুল ইসলাম প্রমুখ।