জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী কাকলি রাণী দেব ইশিতার অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মহিলা কলেজের আয়োজনে ক্যাম্পাসে এই শোক সভা অনুষ্ঠিত হয়। আজ একসাথে পরীক্ষা দেয়ার কথা ছিল বান্ধবীদের ঈশিতার এমন মৃত্যুর ঘটনা মেনে নিতে পারছেন না তার সহপাঠীরা ক্যাম্পাসে আবেগে আবৃত হয়ে কান্নায় ভেঙে পড়েন তারা।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আবু বকর ছিদ্দিক, প্রভাষক আব্দুল আল মাহমুদ,জেবুন নাহার ,ফাহমিদা রহমান শম্পা সহ অন্যান্যরা।
এ সময় কলেজের অধ্যক্ষ বলেন সমস্যা যেমন রয়েছে তার সমাধান রয়েছে। কলেজের ছাত্রীরা কোন বিষয়ে হুটহাট করে সিদ্ধান্ত না নিয়ে যদি সম্ভব হয় বিষয়গুলো যেন কলেজ কর্তৃপক্ষকে জানায়। সমাধানের বিষয়গুলো তারা অবশ্যই খতিয়ে দেখবে।