গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ কামারপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা, মোঃ রফিকুল ইসলাম-কে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২৩ জুন ২০২৫, সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে তাকে গ্রেফতার করা হয়েছে।
মোঃ রফিকুল ইসলাম,জামাতুল্লাহ প্রধান এর ছেলে, গ্রাম রাখালবুরুজ কামারপাড়া -আমতলী বাজার, উপজেলা গোবিন্দগঞ্জ।
গ্রেপ্তারকৃত রফিকুল, জামায়াত কর্তৃক এজাহারভুক্ত অফিস ভাঙচুর মামলার১৩৫ নম্বর আসামি।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার এএসআই আতাউর রহমান।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।