আজ রবিবার সকাল সাড়ে ৯ টায় বগুড়া দুপচাঁচিয়া উপজেলার বারোমাইল এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত।
আহত ব্যক্তিরা হলেন মোঃ আলাউদ্দিন (৩৫), পিতা মৃত মজিবর রহমান, গ্রাম জিনইর পূর্বপাড়া, আদমদীঘি ও মোঃ আব্দুল মান্নান (৫৫), পিতা মৃত রমজান আলী, গ্রাম: গুলিয়ার পাড়া, কাহালু। পরে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনের সহায়তা আহত ব্যক্তিদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে মোঃ আলাউদ্দিনের শারীরিক অবস্থা আশঙ্কা জনক বলে জানা যায়।