গাইবান্ধা জেলার পলাশবাড়িতে যৌথ চেকপোস্ট পরিচালনার সময় ফেনসিডিল ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী ও আইন-প্রয়োগকারী সংস্থাসমূহ।
আজ ২ আগস্ট ২০২৫, গাইবান্ধা সেনা ক্যাম্পের একটি টহল দল পলাশবাড়ি ফায়ার সার্ভিস এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে একটি যৌথ চেকপোস্ট স্থাপন করে। বিকাল ৩টার দিকে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২২১৬৫) তল্লাশির সময় একটি সন্দেহভাজন লাগেজ থেকে ১৫ বোতল ফেনসিডিল ও নগদ ১,০৩,৪৫২ টাকা উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত রাইকুল ইসলাম (৪২), গ্রাম–আশরতপুর চকবাজার, তাজহাট, রংপুর সদর–কে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
গাইবান্ধা সেনা ক্যাম্পের কমান্ডার জানান, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী নিয়মিতভাবে অন্যান্য আইন-প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয়ে অভিযান পরিচালনা করছে। চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।