মোঃখলিলুর রহমান নীলফামারী জেলা প্রতিনিধিঃ রবিবার (১১ফেব্রুয়ারি) নীলফামারীর ডোমারের গোমনাতি উচ্চবিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গোমনাতি উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক এজাবুল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমনাতি উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আফজাল হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে এসএসসি ২০২৪ শিক্ষার্থীদের মাঝে দিকনির্দেশনা প্রদান করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মতিউর রহমান।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও অবিভাবক সদস্যরা।