গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহিপুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী আঃ হান্নান বিদ্যালয়ে দীর্ঘদিন থেকে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানা যায় মহিপুর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী পদে আঃ হান্নান চাকুরিতে যোগদান করার পর থেকে নিয়মিত স্কুলে ডিউটি করলেও গত ৬(ছয়) মাস যাবৎ স্কুলে অনুপস্থিত রয়েছেন। একারনে স্কুলের পরিস্কার পরিছন্নতা, দাপ্তরিক কাজ ব্যহত হচ্ছে বলে জানান স্কুলের ছাত্র ছাত্রীসহ শিক্ষকরা।
স্কুলের কয়েকজন শিক্ষার্থীদের অভিভাবক জানান আঃ হান্নান স্কুলে না আসার কারনে স্কুলের পরিস্কার পরিচ্ছন্নতার অভাবে বাচ্চারা মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পরেন।
অভিযোগ উঠেছে আঃ হান্নান কাম প্রহরী স্কুল না করেও প্রধান শিক্ষিকা আফরুজা আক্তারের যোগসাজশে নিয়মিত বেতন উত্তলন করেন এবং অর্ধেক টাকা প্রধান শিক্ষিকা নিজেও ভোগ করেন এবং উক্ত কর্মচারী ঢাকায় একটি কোম্পানিতে চাকুরি করেন।
বিষয়টি নিয়ে এলাকার জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মহিপুর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, আঃ হান্নান এতদিন নিয়মিত স্কুলে আসতেন গত কয়েকদিন হয় পারিবারিক সমস্যার কারনে স্কুলে আসছেন না। কিন্তু তার পরিবর্তে স্ত্রীকে দিয়ে মাঝে মধ্যে স্কুলের দাপ্তরিক কাজ গুলো করেন।
এ ব্যাপারে আঃ হান্নানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাদুল্লাপুর, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাদুল্লাপুর ক্লাস্টার, উপজেলা শিক্ষা অফিসার সাদুল্লাপুর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাইবান্ধা বরাবর অভিযোগ দায়ের করেছেন সোহেল রানা।