গত ৩০ শে আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সহযোগী সদস্য সম্মেলন ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী নেতা হাফেজ মুরসালিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-০৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান, নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী ও সেক্রেটারি মু. নাহিদ হাসান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আজগড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রকিব, জামায়াত নেতা মোঃ বোরহান উদ্দিন, আবুল হাসান, চিন্ময় মল্লিক, আশুতোষ বাইন, প্রহ্লাদ, ডাঃ ওমর ফারুক, মোঃ সাইফুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, আব্দুর রউফ ও মোঃ নিয়ামত আলী, রিতকোমর বিশ্বাস, শিব মল্লিক, চিত্ত গাইন, অমেল বালা ও মোঃ মিজান।