মঙ্গলবার (২ সেপ্টেম্বর -২৫) বগুড়ার শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ সম্মেলনে উপজেলার প্রত্যেক ইউনিয়ন থেকে রুকন, দায়িত্বশীল ও কর্মীবৃন্দের বিশাল সমাগম ঘটে।
সম্মেলনে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আছার উদ্দিন। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিন দক্ষ সঞ্চালনায় পুরো অনুষ্ঠান পরিচালনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন,
“জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়; এটি একটি দাওয়াতি, ত্যাগ ও আদর্শভিত্তিক আন্দোলন। দেশের সংকটময় মুহূর্তে আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে দৃঢ়ভাবে অটল থাকতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহিম, অধ্যক্ষ নজরুল ইসলাম, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বগুড়া শহর জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আ.ন.ম আলমগীর হুসাইন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল বাছেদ, অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল বাছেত, সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান এবং সাবেক উপজেলা আমীর অধ্যাপক মোঃ আব্দুল হালিম বিপ্লব।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোয়াজ্জেম হোসেন, পরিকল্পনা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাওলানা জাকির হাসান, উপজেলা যুব বিভাগের সভাপতি সাজেদুর রহমান জুয়েল, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক ছাত্রনেতা এডভোকেট শাকিল উদ্দিন, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি সুলতান মাহমুদসহ উপজেলার প্রত্যেক ইউনিয়নের আমীর ও সেক্রেটারিরা।
পুরো সম্মেলনজুড়ে আলোচনা হয় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী আন্দোলনের করণীয় ও সংগঠনকে আরও শক্তিশালী করার উপায় নিয়ে। নেতৃবৃন্দ মুসলিম উম্মাহর ঐক্য, ত্যাগ, ধৈর্য ও আল্লাহর সাহায্যের ওপর ভরসা রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।