জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কৃতিসন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল কালাই উপজেলা শাখার সভাপতি ও উদয়পুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার এন্ড কাজী বিশিষ্ট সমাজ সেবক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোঃ শফিকুল ইসলাম আজ ০২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের শারদীয় দূর্গাপুজার মন্ডপ পরিদর্শন করেছেন। এসময় পুজামন্ডপের সভাপতি-সম্পাদকের সাথে কুশল বিনিময় করেন এবং পুজামন্ডপে নগদ অর্থ প্রদান করেন। পুজামন্ডপ পরিদর্শন কালে তার সাথে দলীয় নেতাকর্মীরা ও সমর্থকরা উপস্থিত ছিলেন।