নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের পবিত্র আল কুরআন অবমাননার ঘটনায় গাইবান্ধায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুমা গাইবান্ধা পৌর শহরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “পবিত্র কুরআনের অবমাননা কোনোভাবেই মুসলমানরা সহ্য করবে না। এ ধরনের ঘৃণ্য কাজের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।”
এসময় জেলা আইম্মা পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন মসজিদের ইমাম, মাদরাসা শিক্ষক, ছাত্র ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।