গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর মজিদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন মিয়া পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক হয়েছেন। উপজেলার কামারপাড়া কেশালীডাঙ্গা কে.এন. উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা নাহার বানুর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকিয়া সম্পর্ক চালিয়ে আসছিলেন তিনি।
ঘটনার সূত্রে জানা যায়, রাতে সুমন মিয়া সুলতানা নাহারের বাড়িতে গিয়েছিলেন। পরবর্তীতে গ্রামবাসী এ দৃশ্য দেখতে পেয়ে তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাকে গ্রামবাসীর হাত থেকে নেওয়া হয়।
সাদুল্লাপুর কলেজপাড়ার বাসিন্দা শিক্ষক সুমন মিয়ার বিরুদ্ধে এখন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।