গাইবান্ধায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রয়াত খন্দকার আহাদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে জেলা শহরের ভিএইডি রোডের খন্দকার মোড়ে অবস্থিত তাঁর নিজ বাসভবনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান নাদিম ও মঞ্জুরুল মোর্শেদ বাবু, দপ্তর সম্পাদক আব্দুল হাই, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু ও সাধারণ সম্পাদক মোকছেদুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু, সাধারণ সম্পাদক হুনান হক্কানি, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জীমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে প্রয়াতের সহধর্মিণী শায়লা ইসলামও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা খন্দকার আহাদ আহমেদের কর্মময় জীবন, রাজনৈতিক অবদান ও ব্যক্তিগত গুণাবলি নিয়ে স্মৃতিচারণ করেন। তারা বলেন, গাইবান্ধায় বিএনপির রাজনীতিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
এসময় তাঁর সহধর্মিণী শায়লা ইসলাম স্বামীর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
পরে প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।