আগামী ২২ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত উদ্বোধনী ম্যাচ। এ ম্যাচকে ঘিরে স্টেডিয়ামজুড়ে চলছে সাজসজ্জা ও প্রস্তুুতির কাজ।
উদ্বোধনী ম্যাচ উপলক্ষে স্টেডিয়ামের বিভিন্ন অংশে তৈরি করা হচ্ছে দৃষ্টিনন্দন প্যান্ডেল ও অস্থায়ী স্থাপনা। একই সঙ্গে দর্শক, সাংবাদিক, সাবেক খেলোয়াড়সহ সংশ্লিষ্টদের জন্য আলাদা আলাদা বসার ব্যবস্থা করা হচ্ছে।
স্টেডিয়াম প্রাঙ্গণে ইতোমধ্যে ‘মিডিয়া সেন্টার’, ‘প্রাক্তন খেলোয়াড় ও সাংবাদিক’সহ বিভিন্ন অংশের জন্য আলাদা ব্যবস্থা দৃশ্যমান হয়েছে। ম্যাচের দিন দর্শকদের স্বাচ্ছন্দ্য ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে শেষ মুহূর্তের প্রস্তুুতিও চলছে।
আয়োজকরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়ামের সব প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। উদ্বোধনী ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।