বগুড়ার কাহালু উপজেলার কাহালু-মালঞ্চা সড়ক এলাকায় অবৈধভাবে পরিচালিত করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে একটি করাতকলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৯ আগস্ট) কাহালু-মালঞ্চা সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করেন কাহালুর সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস ও কাহালুর ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. হাসান আল তারিক।
অভিযানকালে মিরাজুল স মিলের মালিক মো. মিরাজুল ইসলামকে প্রয়োজনীয় বৈধ অনুমোদন ছাড়া করাতকল পরিচালনার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় বৈধ অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। এ কারণে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, অবৈধভাবে পরিচালিত করাতকলের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।