খুলনা জেলার রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা সোমবার (২৫ আগস্ট) সকালে রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিনিধি ডাঃ মোঃ আল আমিন,সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমা আক্তার, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মল্লিক,এনজিওর প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ কবির উদ্দীন শেখ, কাজল রায়, আশিষ হালদার, লিমা দাস, মোঃ আবু সাঈদ, অভিজিত হালদার, মোঃ আসাদুজ্জামান, দীপক চক্রবর্তী, মোঃ খালিদ হোসেন, অসীম কুমার দাস, মোসা. রোমানা খাতুন, রেহানা খাতুন, জয় কুমার দাস, এসএম মারুফুল ইসলাম, মোঃ হেললা উদ্দীন, ফারুক আল মাসুদ প্রমুখ।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি, নারী ও শিশুদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া এনজিওগুলোর চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।