
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঢাকার রুশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে পাঠানো এক বার্তায় পুতিন আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের কল্যাণে তার ভবিষ্যৎ দায়িত্ব পালনে সাফল্য প্রত্যাশা করেছেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের এই বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।