প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬, ১১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬, ১০:৫৫ এ.এম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৫ শিশুর

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গে আরও ৫ শিশু প্রাণ হারিয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৯৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ৯৯ জন এবং হামের উপসর্গে ৮৬১ জনের প্রাণহানি হয়েছে।
মৃত্যুর পরিসংখ্যান ও আক্রান্তের তথ্য
- গত ২৪ ঘণ্টায় শুধু সিলেট বিভাগেই হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে।
- পাশাপাশি এ সময়ে দেশের অন্য অঞ্চলে আরও ২ শিশুর প্রাণহানি হয়েছে।
- একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১শ' ৭০ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
© All rights reserved © 2017 Youth Tv News