নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর-এর মমতাময়ী মা চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে গত রাত ( শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর) আড়াইটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের মাতৃহারা হওয়ার খবরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তার এই অবর্ণনীয় ক্ষতি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে নন্দীগ্রাম উপজেলা ছাত্রদল।
এক শোকবার্তায় নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি মো: জুয়েল রানা ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান তারেক মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। ছাত্রদল নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়ে তাদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।