
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. মঈন উদ্দিন লোটাস তার বিরুদ্ধে প্রকাশিত পণ্য পাচারের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেছেন। গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে তিনি এভিয়েশন নিউজের সম্পাদকের কাছে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন। মঈন উদ্দিনের দাবি, কুচক্রী মহলের প্ররোচনায় এবং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে প্রকৃত ঘটনা আড়াল করে তাকে এই মিথ্যা সংবাদের মাধ্যমে জড়িয়ে সম্মানহানি করা হয়েছে।
লিখিত প্রতিবাদে মঈন উদ্দিন উল্লেখ করেন, ডিরেক্টর কার্গো (হ্যান্ডেলিং/ম্যানেজমেন্ট) গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে দুইজন কার্গো হেলপারকে তার কক্ষে ডেকে নিয়ে কয়েক ঘণ্টা আটকে রাখেন। সেখানে ভয়ভীতি ও চাপ প্রয়োগের মাধ্যমে তাদের কাছ থেকে মঈন উদ্দিনের বিরুদ্ধে জোরপূর্বক লিখিত স্টেটমেন্ট নেওয়া হয়। বিষয়টি জানার পর তিনি ওই হেলপারদের সাথে কথা বললে তারা তাকে জানান যে, ডিরেক্টর কার্গোর নির্দেশে তাকে ফাঁসানোর জন্য এই ষড়যন্ত্রমূলক লিখিত বয়ান নেওয়া হয়েছে। এই অপেশাদারিত্ব ও ষড়যন্ত্রের প্রতিকার চেয়ে তিনি বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে দালিলিক প্রমাণসহ আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন।
নিজের দীর্ঘ কর্মজীবনের উল্লেখ করে মঈন উদ্দিন জানান, তিনি বিগত ২৬ বছর ধরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং তার স্ত্রী একজন চিকিৎসক ও সমাজসেবক। তৃণমূল থেকে উঠে আসা এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন ব্যক্তি হিসেবে এই মিথ্যা প্রচারণাকে তিনি মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও তাকে জড়িয়ে এমন সংবাদ পরিবেশন করায় তার সামাজিক ও পারিবারিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।
পরিশেষে, হলুদ সাংবাদিকতার এই অপব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মঈন উদ্দিন। তিনি বলেন, যদি তার নাম জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার না করা হতো, তবে তিনি কোনো প্রতিবাদ জানানোর প্রয়োজন বোধ করতেন না। সংবাদের যে অংশে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে, সেখানে যথাযথভাবে প্রতিবাদলিপি প্রকাশের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি নিজেকে সম্পূর্ণ নিরপরাধ দাবি করে এই ষড়যন্ত্রের সুষ্ঠু বিচার ও প্রতিকার প্রত্যাশা করছেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: লিখিত প্রতিবাদে তিনি বিলেন, গত 07 September 2026 ইং তারিখে.com ই-পেপারে 8.07.33 PM প্রকাশিত একটি প্রতিবেদনে আমি মোঃ মঈন উদ্দিন লোটাস, সহকারী ব্যবস্থাপক (কার্গো), আমার নামে এভিয়েশন নিউজ কর্তৃক কুচক্রীদের দ্।