মো: তারেক রহমান প্রতিনিধি: ০৭/০৪/২০২৪ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসভার অন্তর্গত বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কতৃক আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষাপদক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোওয়াত পাঠ করা হয়, জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়।
উক্ত অনুষ্ঠানে "বিশেষ অতিথি" হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনিসুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
জনাব হাবিবুননাহার, প্রধান শিক্ষক, নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,
উক্ত অনুষ্ঠানটির সার্বিক তত্তাবধানে ছিলেন অত্র বিদ্যালয়ের "প্রধান শিক্ষক" ও ২০২২ এবং ২০২৩ ইং বছরের "শ্রেষ্ঠ প্রধান শিক্ষক" জনাব শিম্মি উজ জাহান,
সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ আলমগীর হোসেন।
সারা দিনব্যাপী খেলা, নৃত্য, অভিনয়, কবিতা আবৃত্তি ও যেমন খুশী তেমন সাজো, ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
পুরষ্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।
উপস্থিত ছিলেন সকল সহকারী শিক্ষক, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অফিস সহায়ক মোঃ বেলাল হোসেন, অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থী বৃন্দ।