নিউজ ডেস্ক: পারিবারিক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এবার মাকে পেটালেন তার নিজের ছেলে ও ছেলের বৌ। এছাড়াও বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে হুমকিও দিলেন নিজ গর্ভধারীনি মাকে। ঘটনাটি ঘটেছে বগুড়ার শাজাহানপুর থানার জোড়া সাতঘরিয়া পাড়া গ্রামে। এ বিষয়ে শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেন ভুক্তভোগী মা সাথী আক্তার। থানায় অভিযোগ সুত্রে জানা যায়, পারিবারিক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এবং সাথী আক্তারের ছোট মেয়ে জারিন আক্তারের খেলাধুলা বিষয়কে কেন্দ্র করে প্রায় সময়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে।অদ্যই সকাল সাড়ে ৯টার সময় এমনই এক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বউ-শ্বাশুড়ির মধ্যে কথা কাটা-কাটির একপর্যায়ে সাথী আক্তারের ছেলে সাব্বিরের বউ মেহজাবিন সাবা এসে লাঠি দিয়ে তার শ্বাশুড়িকে এলোপাথারি ভাবে মারতে থাকে।এতে সাথী আক্তার চিৎকার করলে আশেপাশের পাড়া প্রতিবেশী এসে তাদের থামানোর চেষ্টা করে। আর এই সুয়োগে সাথীকে শায়েস্তা করে প্রতিশোধ নিতে চেষ্টা করে সাথীর অন্য প্রতিবেশীরা। মৌসুমী বেগম, রোকেয়া খাতুন ও রেহেনা খাতুন তারা প্রতিবেশী হয়ে দুই পক্ষকে না থামিয়ে উল্টো মেহজাবিন সাবার পক্ষ হয়ে এসে মেহজাবিনের শ্বাশুড়ি সাথী আক্তারকে মারপিট করে এবং ভিভিন্ন ভাকে ভয়-ভীতি ও হুমকি ধামকি দেখাতে থাকে। এই বিষয়ে সাব্বিরের কাছে সাথী আক্তার বলতে গেলে উল্টো ছেলে সাব্বিরও তার মাকে পেটায়।
এই বিষয়ে সাথী আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমার নিজের পেটের ছেলে ও তার বৌ, আমার প্রতিবেশী মৌসুমী, রোকেয়া ও রেহেনা মিলে আমাকে লাঠি দিয়ে মেরেছে। আমি এর বিচার চাই।
এই বিষয়ে সাব্বির ও তার বৌয়ের সাথে কথা বলতে চাইলে তারা এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি।