জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশ সেন্টার এর ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সিংপাড়া এলাকায় বেলুন উড়িয়ে ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেন এমপি, ঠাকুরগাঁও ২ এমপি মাজহারুল ইসলাম সুজন, সংরক্ষিত মহিলা আসনের এমপি দ্রৌপদী দেবী আগারওয়ালা, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন,পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকারসহ অন্যান্যরা। এ সময় প্রধান অতিথি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ঠাকুরগাঁওয়ে শেখ কামাল আইটি সেন্টার তরুণ প্রজন্মকে উপহার দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন এসএসসি ও এইচএসসি পর্যায়ের ছাত্র-ছাত্রীদের আইটিতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্প নেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে একাডেমিক এবং আইটি ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধন প্রতিষ্ঠা করা হবে এই প্রকল্পের মাধ্যমে।

ফলে আইটি / আইটিই এসব খাতে বাংলাদেশের যুব সমাজের আত্ম কর্মস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেসন সেন্টার থেকে বের হয়ে তরুণ উদ্যোক্তারা আইটি ইন্ডাস্ট্রিতে যেকোনো ব্যাপক পরিসরে কাজ করতে পারেন সে লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় হাই টেক পাক স্থাপনের কাজেও সমান্তরালে চলমান রয়েছে। এতে প্রতিবছর ১ হাজার তরুণ তরুণী প্রশিক্ষণ নিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। সেই সাথে তিনি আরো বলেন বর্তমান প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে উন্নয়ন করে যাচ্ছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনার সকলেই তার জন্য দোয়া করবেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ যেন তিনি শেষ করতে পারেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি সহ অন্যান্যরা। পরে বিকেলে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে জেলার কয়েকশো জন নারী উদ্যোক্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।