মোঃ শাকিল সরকার, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলার হোছেন নগর ভিলার- ব্রিটিশ বিরোধী, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, দেশবীর মোঃ হোছেন আলী খান বাদেশীর "বাদেশী পরিবার" এর পক্ষ থেকে- ভালুকা উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে বাদেশী উপহার দেওয়া হয়েছে। নবনির্বাচিত জনপ্রতিনিধিগণ হলেন- (১) ময়মনসিংহ ১১ ভালুকা আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াহেদ এমপি (২) ভালুকা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম (৩) ভালুকা উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল (৪) ভালুকা উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নি। এ সময় "বাদেশী পরিবার" এর মুখপাত্র বাদেশী সাহেবের নাতি মোঃ সজীব হোসাইন এই বাদেশী উপহার একটি করে বই জনপ্রতিনিধিদের হাতে তুলে দেন। এসময় মোঃ সজীব হোসাইন বলেন, "সুশৃঙ্খল ভালুকা গঠনে বাদেশী পরিবার কে নবনির্বাচিত জনপ্রতিনিধিগণ সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।"
