মোঃ কাওছার মিয়া দিপু. স্টাফ রিপোর্টার: কাহালুর কাজীপাড়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রাকিবুল হাসান। সোমবার দুপুরে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে কমিটি গঠনকল্পে এক সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়। এ সময় সহকারি প্রোগ্রামার প্রিজাইডিং অফিসার মোঃ শাহরিয়ার ছিদ্দিক, এডহক কমিটির সভাপতি দাতা সদস্য টি.এম সাহেবুল্লাহ, প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান, বিশিষ্ট সমাজসেবক রুহুল আমিন মুসা ও মোঃ বেলাল হোসেন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে গত ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে একই প্যানেলের ৪ জন সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন মোঃ ইউনুস আলী তাঁর প্রাপ্ত ভোট ৫৪, মোঃ ইমরান প্রাং তাঁর প্রাপ্ত ভোট ৫১, মোঃ পাপ্পু তাঁর প্রাপ্ত ভোট ৪৮ ও মোঃ বোরহান উদ্দিন তাঁর প্রাপ্ত ভোট ৪৮। এছাড়া অভিভাবক সদস্য (মহিলা) পদে ৬৪ ভোট পেয়ে ঝরনা বেগম সদস্য নির্বাচিত হয়েছেন। কমিটির শিক্ষক প্রতিনিধিগন হলেন মোঃ জিয়াউর রহমান, রতন চন্দ্র দেবনাথ, মমতাজ বেগম, প্রধান শিক্ষক সদস্য সচিব মোঃ মতিয়ার রহমান।