যশোরের অভয়নগরের মতিয়ার রহমান মতি হত্যা মামলার আসামি ইকরামুল ইসলাম শেখ (২৮) কে আটক করেছে পুলিশ।
গতকাল ভোরে খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ইকরামুল ইসলাম নওয়াপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের মহাকাল শেখপাড়া এলাকার আঃ হকের ছেলে। পুলিশ জানায়, সে তার ভায়রা ভাই তোফাজ্জেল গাজীর বাড়িতে আত্নগোপনে ছিল।
উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারে যে,ইকরামুল শেখ খুলনা কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামে তার ভায়রার বাড়িতে অবস্থান করছে।এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যশোর ডিবি পুলিশের একটি চৌকস টিম ও অভয়নগর থানা পুলিশ উক্ত এলাকায় অভিযান চালিয়ে আঃ হকের পুত্র ইকরামুলকে গ্রেফতার করে।গ্রেফতাকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।