যথাযোগ্য মর্যাদায় ও আড়ম্বরের সাথে ০২/ ১১/ ২০২৪ ইং শনিবার খুলনা জেলার তেরখাদা উপজেলায় ৫৩ তম জাতীয় সমবয় দিবস~ ২০২৪ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে তেরখাদা উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তর , তেরখাদা এর উদ্যোগে উপজেলা পরিষদের চত্ত্বরে জাতীয় পতাকা এবং সমবায় পতাকা উত্তোলন , বর্ণাঢ্য সমবায় Rally ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার মোঃ মঞ্জুরুল কবীর এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) আঁখি শেখ ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন , উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা।
" সমবায়ে গড়বো দেশ , বৈষম্যহীন বাংলাদেশ " শীর্ষক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান , ফায়ার সার্ভিস ইনচার্জ এম এ মানান , স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সোহাগ মুন্সী , অক্ষয় কুমার মল্লিক , আবুল বাশার ।
সভায় এছাড়া অন্যান্য শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন । সভা পরিচালনা করেন সমবায়ী মোঃ মোস্তফা কামাল।