উৎপল ঘোষ ক্রাইম রিপোর্টার ঃ
গতকাল ২৭ ডিসেম্বর ডিবি যশোরের এসআই(নিঃ)/ কাজী আব্দুল মান্নান, সংগীয় এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস, এএসআই (নিঃ)/গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই(নিঃ)/ এসএম ফুরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া যশোর কোতয়ালী থানাধীন চাঁচড়া চেকপোষ্ট সংলগ্ন চঞ্চল এগ্রো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে হইতে আসামী মৃত হেমায়েত মোল্লার মেয়ে আবেনুর বেগমকে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক করে।জব্দকৃত ফেন্সিডিলের মূল্য অনুমান ৯০,০০০/-টাকা।
এ সংক্রান্তে এসআই(নিঃ) কাজী আব্দুল মান্নান বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।