আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোতে নবজাগরণ বইছে। তারই ধারাবাহিকতায় সংসদীয় আসন ১৫৬, ময়মনসিংহ -১১ ভালুকা আসনেও ব্যাপকভাবে রাজনৈতিকদলগুলোর কার্যক্রম চলছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখাও তাদের কার্যক্রম জোড়ালো ভাবে চালাচ্ছে। ভালুকা উপজেলা শাখার আমির সাইফ উল্লাহ পাঠান ফজলু বলেন, রেকর্ড সংখ্যক কর্মী ও সকল ওয়ার্ডে কমিটি করতে সক্ষম হয়েছি- ভালুকাকে আমরা জামায়েত ইসলামির ঘাটি হিসাবে সম্মানিত করবো, ইনশাআল্লাহ। অপরদিকে ভালুকা উপজেলা শাখার সেক্রেটারি শহীদুর রহমান শাহীন বলেন, আমরা সেবামূলক ও জনকল্যাণ মূলক কাজ করে যাচ্ছি, জনগণের কাছে যে পরিমাণ সাড়া পাচ্ছি- তাতে আমরা বুঝতেছি, ভালুকার মাটি ইসলামি আন্দোলনের ঘাটি হিসাবে পরিণত হবে। আমাদের দাওয়াত ভালুকার প্রত্যেক ঘরে পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ।
এসময় সভাস্থলে উপস্থিত ছিলেন- ভালুকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির- জহিরুল ইসলাম জুয়েল এবং ভালুকা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি।