আজ ২৪/১২/২০২৪ ইং বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকান্ডসহ স্বাধীনতার পর থেকে যেসব খুন, গুম, শাপলা চত্বরের পরিকল্পিত হত্যা বিচারের পাশাপাশি চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব বন্ধ করে সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়া হবে। গাইবান্ধায় জামায়াতের কর্মী সম্মেলনে এসব কথা বলেছেন--বাংলাদেশ জামায়াতি ইসলামের আমীর ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলাশাখার আমির মো: আব্দুল করিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মি সমাবেশে আরো বক্তব্য রাখেন, মাওলানা আবদুল হালিম,সহকারী সেক্রেটারী জেনারেল,অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী।ডা. আব্দুর রহীম সরকার,সাবেক জেলা আমীর,গাইবান্ধা জনাব রাজিবুর রহমান (পলাশ),সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এই কর্মি সমাবেশ জেলার বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হয়েছিল প্রায় লক্ষাধিক মানুষ।