মোঃ সজীব হোসাইন, বিভাগীয় প্রধান, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন- উলামা বিভাগ- ভালুকা উপজেলা শাখার উদ্যোগে আজ বুধবার সকাল ১০ ঘটিকায়, সিটি গার্ডেন ২ এর কক্ষে উলামা মশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন- হাফেজ মাওঃ অধ্যাপক ডঃ আবুল কাশেম, সভাপতিঃ উলামা বিভাগ- বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মাওঃ মোজাম্মেল হক আকন্দ, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- (০১) উপাধ্যক্ষ মাওঃ বদরুল আলম, সভাপতি- উলামা বিভাগ- ময়মনসিংহ জেলা শাখা ও মজলিশে শূরা সদস্য- বাংলাদেশ জামায়াতে ইসলামী- ময়মনসিংহ জেলা শাখা, (০২) জনাব সাইফ উল্লাহ পাঠান ফজলু, আমির- বাংলাদেশ জামায়াতে ইসলামী- ভালুকা উপজেলা শাখা, (০৩) মাওঃ মাহফুজুর রহমান, সদস্য উলামা বিভাগ- ময়মনসিংহ জেলা শাখা। (০৪) শহীদুর রহমান শাহীন। সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখা। সভায় ভালুকা উপজেলার প্রায় সকল মসজিদের ইমাম,খবিত, কওমি ও আলিয়া মাদ্রাসার আলেমগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ব্যাপারে বক্তব্য রাখেন।