ময়মনসিংহের ভালুকা শহরের সেভেন স্টার পার্টি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার উদ্দোগে বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ১০৪ জন অগ্রসর কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন ও T.S প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জনাব সাইফ উল্লাহ পাঠান ফজলু, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী,ভালুকা উপজেলা শাখা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার আমীর, জনাব মোঃ আব্দুল করিম। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- (০১) অত্র সংগঠনের ময়মনসিংহ জেলা শাখাী সহ: সেক্রেটারি, এডভোকেট মাহাবুবুর রশিদ ফরাজি । (০২) মোঃ শহীদুর রাহমান শাহীন, সেক্রেটারি- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভালুকা উপজেলা শাখা, (০৩) জনাব মাওঃ মোঃ আলাউদ্দিন আমির, ভালুকা পৌরশাখা। (০৪) জনাব মাওঃ মোঃ ইব্রাহিম খলিল সেক্রেটারি- ভালুকা পৌরশাখা সহ প্রমুখ ব্যক্তি। অনুষ্ঠান সঞ্চালনা করেন- জনাব মোঃ রুহুল আমিন রানা. দারস পেশ করেন মাওলানা মোবারক হোসেন এবং আলোচনা করেন ডঃ হাফেজ আবুল কাশেম। এ সময় অগ্রসর কর্মীদের ব্যাক্তিগত মান উন্নয়নের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন মুহতারাম জেলা আমীর।