ময়মনসিংহের ভালুকায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ- যোগদান করায়- অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন- সার্বজনীন জনকল্যাণ পরিষদ (সাজপ) এর আহবায়ক- কবি, লেখক ও সাংবাদিক মোঃ সজীব হোসাইন অভিনন্দন জানিয়েছেন। এসময় সাংবাদিক সজীব বলেন, "সমগ্র ভালুকায় সাজপ এর প্রায় বারশত (১২০০) সদস্য রয়েছে। তাদের আপদে বিপদে আইনগতভাবে পাশে থাকবেন, এমনটিই আমার প্রত্যাশা।" উত্তরে তিনি সহযোগীতার আশ্বাস দেন। সাক্ষাতের একপর্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি বই উপহার দেন- মোঃ সজীব হোসাইন। সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন- সাজপ এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ জহিরুল ইসলাম জুয়েল, সাজপ এর সিনিয়র যুগ্ম আহবায়ক- মোঃ এমরান হোসাইন, সাজপ এর যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম রাজু প্রমুখ।