মোঃ হাসান মিয়া, পাবনা জেলা প্রতিনিধি: গতকাল বুধবার (১০ জানুয়ারি) বুধবার সকাল ১১টার দিকে পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন সন্ন্যাসীবাধা গ্রামের বাসিন্দা গফুর মোল্লার বাড়ীতে এমনই এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
পরে স্থানীও লোকজন এবং ফায়ার সার্ভিসের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারনে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানা যায়।
এসময় ঘরে থাকা নগদ সাড়ে তিন লক্ষ টাকা, ২টি ল্যাপটপ, টিভি, ফ্রিজ অন্যান্য আসবাবপত্র সহ আনুমানিক ১৪ থেকে ১৫ লক্ষ টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে বলে সাংবাদিকদের জানায় ভুক্তভোগী পরিবারের লোকজন । বর্তমানে পরিবারটির সম্বল বলতে শুন্য ভিটেমাটি ছাড়া আর কিছুই নেই।