খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট এর ভিসি
অধ্যাপক ডক্টর মুহাম্মদ মাসুদের বিরুদ্ধে একটি মহল উঠে পড়ে লেগেছে।
ওই চক্রটি কুয়েটে নিয়োগ বাণিজ্য করতে না পারায় ক্ষিপ্ত হয়ে জনপ্রিয় , সৎ ও দক্ষ ভিসির নামে মিথ্যা তথ্য উপস্থাপন করে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে , ভিসি অধ্যাপক ডক্টর মুহাম্মদ মাসুদ ওই বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন।
তিনি সদালাপী এবং সজ্জন ব্যক্তি হিসেবে সবার কাছে পরিচিত।
অত্র অঞ্চলের মা মাটি মানুষের সাথে তাঁর রয়েছে নিবিড় সম্পর্ক।
তিনি গরীব দুখী মানুষের সুখ দুঃখের সাথী।
এলাকার সুশীল সমাজ ও সাধারণ মানুষের সাথে কথা বলা জানা যায় , তিনি একজন সৎ যোগ্য দক্ষ এবং ভালো মানুষ।
অথচ অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে একটি মহল তাঁর বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় মিথ্যা তথ্য পরিবেশন করছে।
এ ব্যাপারে ভিসি অধ্যাপক ডক্টর মুহাম্মদ মাসুদ বলেছেন ,
বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কিছু মানুষকে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কোন দুর্নীতি হয়নি। আমার বিরুদ্ধে নিয়োগ সহ অন্যান্য যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।