বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে গত ৬ ফেব্রুয়ারী জয়পুরহাট আবুল কাশেম ময়দান থেকে শহরের প্রধান রাস্তা র্্যালী প্রদক্ষিনের পূর্ব সমাবেশে জয়পুরহাট জেলা শিবিরের সভাপতি মোঃ জুয়েল হোসেন বলেন, ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন, আমাদের লক্ষ্যই হলো- সৎ দক্ষ ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। শিবির সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি বলেও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ও জয়পুরহাট জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী হাসিবুল আলম লিটন, সাবেক সভাপতি এস এম রাশেদুল আলম সবুজ, সাবেক সভাপতি ও শহর জামায়াতের আমীর আনোয়ার হোসেন, সাবেক সভাপতি ও সদর উপজেলা জামায়াতের আমীর ইমরান খানের হোসেন, সাবেক সভাপতি আবুজর গিফারী, সাবেক সভাপতি আসাদুল ইসলাম, ছাত্রশিবিরের সেক্রেটারি তারেক হোসেন, অফিস সম্পদক আশরাফুল ইসলাম, মিডিয়া ও প্রচার সম্পাদক তারেক হোসেন প্রমুখ।